• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় ঝড়ে ক্ষ‌তিগ্রস্থ‌দের বা‌ড়ি‌তে খাদ্য সামগ্রী নি‌য়ে হাজির উপ‌জেলা প্রশাসন।

মে 15, 2020

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপু‌রের সালথা উপ‌জেলায় বৃহস্প‌তিবার বিকা‌লে মাঝার‌দিয়া ইউনিয়‌নের মুরা‌টিয়া ও খ‌লিশপু‌টি গ্রা‌মের কিছু অং‌শে কালবৈশাখী ঝড় ব‌য়ে যায়। কাজললতা বিল থে‌কে উঠে আসা এই কাল‌বৈশাখী ঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্থ হয় প্রায় শতা‌ধিক প‌রিবার। দমকা হাওয়া, ভারি বৃ‌ষ্টির সা‌থে ব‌য়ে যাওয়া ঝ‌ড়ে লন্ডভন্ড ক‌রে দেয় মাঝার‌দিয়া ইউনিয়‌নের দু‌টি গ্রাম। ক‌রোনা ভাইরা‌সের এই মহামা‌রির সম‌য়ে মাথা গোজার ঠাইটুকু হা‌রি‌য়ে ফে‌লে অ‌নে‌কে। তা‌দের এই অসম‌য়ে রা‌তের বেলায় ক্ষ‌তিগ্রস্থ‌দের বা‌ড়ি‌তে ত্রাণ হিসাবে খাদ্য সামগ্রী নি‌য়ে হাজির হয় উপ‌জেলা প্রশাসন।

কালবৈশাখী ঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্থ‌দের কথা চিন্তা ক‌রে বৃহস্প‌তিবার রা‌তেই উপ‌জেলা প্রশাসন এর পক্ষ থে‌কে তাৎখ‌নিক চাল, ডাল, আলু, তেল, লব‌নসহ এক প্যা‌কেট খাদ্য সামগ্রী, এক‌টি কম্বল, ঘর মেরাম‌তের জন্য নগদ এক হাজার টাকা ক‌রে ২০ টি প‌রিবা‌রের মা‌ঝে বা‌ড়ি বা‌ড়ি গি‌য়ে বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতর‌ণের সময় উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা প্রাণী সম্পদ ও সমপ্রসারণ কর্মকর্তা মুশফিকুর র‌হিম, কৃ‌ষি ব্যাংক সালথা শাখার সি‌নিয়র কর্মকর্তা জু‌য়েল রানা, মাঝার‌দিয়া ইউপি সদস্য সাইদুল ইসলাম টুটুল হোসেন, খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম প‌রিচালনা ক‌রেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের কার্যাল‌য়ের অ‌ফিস সহকা‌রি মোঃ র‌ফিকুল ইসলাম।

খাদ্য সামগ্রী পাওয়া ক‌য়েকজ‌নের সা‌থে কথা ব‌লে জানা যায় কাল‌বৈশাখী ঝ‌ড়ে ঘরের চাল, ঘ‌রের বেড়া উড়ে গে‌ছে, গাছ ও ডালপালা ‌ভে‌ঙ্গে প‌রে‌ছে বসত ঘ‌রের উপর। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের পক্ষ থে‌কে পাওয়া ত্রাণ পে‌য়ে তা‌দের খুব উপকার হ‌য়ে‌ছে। উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌রের জন্য আমরা দোয়া ক‌রি। আল্লাহ যেন তা‌কে ভাল রা‌খেন।

উপ‌জেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হা‌সিব সরকার ব‌লেন ঝ‌ড়ের তান্ড‌বের খবর আমরা দে‌রি‌তে পে‌য়ে‌ছি, আমা‌দের পক্ষ থে‌কে তাৎখ‌নিক ত্রাণ সামগ্রী পৌ‌ছে দি‌য়ে‌ছি। ক্ষ‌তিগ্রস্থ‌ সক‌লের তা‌লিকা করার নি‌র্দেশ দি‌য়ে‌ছি। অ‌ধিকতর সাহা‌য্যের জন্য তা‌লিকা জেলা প্রশাসক মহোদয় বরাবর পাঠা‌নো হ‌বে। আমা‌দের পক্ষ থে‌কে কাল বৈশাখী ঝ‌ড়ে ক্ষ‌তিগ্রস্থ‌দের জন্য সাহায্য সহ‌যো‌গিতার কোন কম‌তি থাক‌বে না।

১৫ মে ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments