
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
জাতীয় সম্পদ রক্ষার্থে, ইঁদুর মারি একসাথে। এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১শের শুভ উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা অফিসাস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি অফিস।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাছলিমা আক্তার, উপজেলা কৃষি অফিসার জীবাংস দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এসময় উপজেলার ১২ জন কৃষকের মাঝে ইঁদুর মারার যন্ত্র বিতরন করা হয়।
১৯ অক্টোবর ২০২১
