• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’য় চাচার হাতে ভাতিজা খুন।

জুন 7, 2020

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরির আঘাতে ভাতিজার মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হামিদ খাঁন (২৫) বড় বালিয়া গ্রামের মহিউদ্দিন খাঁনের ছেলে। অভিযুক্ত ওই চাচার নাম দাউদ খাঁন।

এলাকাবাসী সুত্রে জানাযায়,  পারিবরিক সম্পত্তি নিয়ে চাচা দাউদ খাঁনের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। তারই জের ধরে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ভাতিজার ওপর হামলা চালায় চাচা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

৭ মার্চ ২০২০

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments