
মনির মোল্যা : ফরিপুরের সালথায় শিক্ষকদের কোচিং বাণিজ্যে বন্ধ নীতিমালা সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মিরাজ আলী, গট্টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলতাপ হোসেন প্রমূখ।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্যেশে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারী নীতিমালা অনুযায়ী কোন প্রকার কোচিং বাণিজ্যে করা যাবে না। অন্য কেউ করলে তাকে বাধা দিতে হবে। সকল শিক্ষককে তার শিক্ষা প্রতিষ্ঠানে সঠিকভাবে দায়িত্ব পালন করার আহব্বান জানান তিনি।
