
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরে সালথায় এই প্রথম একজন করোনা রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন সালথা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম ইফতেখার আজাদ। এর আগে ফরিদপুরের অন্য সবকটি উপজেলায় করোনা রোগী সনাক্ত হলেও শুধুমাত্র সালথা উপজেলায় কোনো করোনায় আক্রান্ত রোগী ছিলোনা।

এলাকাবাসি ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার জয়ঝাপ গ্রামে। তার বয়স (২৩)। সে ফরিদপুরের সদরপুরের হাটকৃষ্ণপুরের একটি ফার্মেসীতে চাকুরী করতেন বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এস এম ইফতেখার আজাদ সাংবাদিকদের বলেন, সকালে আমরা করোনা আক্রান্ত ব্যক্তির পজিটিভ রিপোর্ট হাতে পাই। তিনি বলেন, ওই ব্যক্তির হালকা জ্বর ও গলা ব্যথা ছিলো।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, আমরা ঘটনাস্থলে ঘুরে এসেছি।
এব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, আমরা করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি ও পাশের বাজার লকডাউন করেছি। শ্রীঘ্রই অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৯ মে ২০২০
