• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথা’র বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে ইউএনওর কম্বল বিতরন!

ডিসে. 21, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার।

গত কয়েকদিন শীতের তীব্রতা ক্রমাগত বৃদ্ধির কারনে কর্মজীবি অসহায় মানুষের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতার্দের মাঝে কম্বল বিতরন করেন তিনি। শনিবার সকাল ১০টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দেন তিনি।

কম্বল বিতরণ কালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার বলেন, সমাজের অসহায় মানুষের কথা চিন্তা করে মাননীয় প্রধানমন্ত্রী যে কম্বল পাঠিয়েছেন সেই কম্বল গুলো উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে দুস্থ ও অসহায় শীর্তাত মানুষের মাঝে বিতরন করা হচ্ছে । এছাড়া ইউপি চেয়ারম্যানদের মাদ্ধমে বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরন করা হবে।

এসময় উপজলা নির্বাহী অফিসারের সাথে ছিলেন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার একতিয়ার হোসেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার ছিদ্দিকুর রহমান, সাংবাদিক মনির মোল্যা, অফিস সহকারী রফিকুল ইসলাম প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments