• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বল্লভদী ইউপি চেয়ারম্যানের শীত বস্ত্র বিতরন!

ডিসে. 21, 2019

 

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ       ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম প্রচন্ড শীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করেছেন। শনিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে তিনি এ শীত বস্ত্র বিতরন করেন।

এ সময় প্রায় শতাধিক গরীব, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ইউনুস মোল্যা, মোঃ লিটন মাতুব্বর, তাপস কুমার হোড়, জাহাঙ্গীর হেসেন প্রমূখ।

জানা গেছে, ২০১৯-২০অর্থ বছরের ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সালথা কতৃক ইউনিয়ন পরিষদের নামে বরাদ্দকৃত কম্বল থেকে এই কম্বল বিতরন করা হয়। ত্রান ও দুর্যোগ অফিস সুত্রে জানা যায়,পর্যায়ক্রমে শীতার্তদের মাঝে বিনা মূল্যে আরো কম্বল বিতরন করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments