
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদি-নকুলহাটি সড়কের শমসের আলী সড়ক মোড়ের পাশে সরকারী খাল দখল করে অবৈধ্যভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি ভরাট করেছে। খাল ভরাট করায় এলাকাবাসীর ভোগান্তি চরমে।
স্থানীয়রা জানিয়েছেন, বিভাগদি গ্রামের জুলহাস মাতুব্বারের ছেলে মনিরুল ইসলাম কয়েকদিন আগে ড্রেজার মেশিন দিয়ে কিত্তা মৌজায় তাদের একটি জমিতে বাড়ি করার জন্য বালি ভরাট করে। সেই সাথে এলাকাবাসীর ব্যবহারিত খাল ভরাট করে পাকা রাস্তার সাথে সংযোগ করেন। পানি নিষ্কাশনের জন্য কয়েকদিন আগে ঐ খালের উপর একটি কালভার্ট নির্মাণ করেছে ইউনিয়ন পরিষদ। এলাকার কৃষকরা পাট ও ধান কেটে এই খালের মধ্যে দিয়ে আনা-নেওয়া করেন। বালি ভরাট করে খালটি বন্ধ করায় চরম ভোগান্তিতে পড়েছে চাষীরা।
এবিষয়ে মনিরুল ইসলাম বলেন, ওখানে কোন সরকারী জায়গা নেই। আমাদের জমির ভিতর আমরা ড্রেজার মেশিন দিয়ে বালি ভরাট করেছি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, সরকারী খাল ভরাট করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
