• বুধ. মে ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সালথায় স্বেচ্ছাসেবক দল নেতার ছেলের বিবাহ সম্পন্ন

জানু. 23, 2026

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইলিয়াস মাতুব্বরের ছেলে নাজমুল শেখের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার যাত্রাবাড়ী এলাকায় এক জমকালো ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে এই বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর মো. নাজমুল শেখ ভাওয়াল ইউনিয়নের বড় কামদিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মো. ইলিয়াস মাতুব্বর বর্তমানে মালয়েশিয়ায় প্রবাস জীবন যাপন করছেন।

কনে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শালগড় এলাকার মো. নাদিম ও জাবেদা বেগম দম্পতির কন্যা মোসা. নাদিয়া আক্তার। কনের পিতা ঢাকার যাত্রাবাড়ী এলাকার একজন বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বিবাহ অনুষ্ঠানে উভয় পরিবারের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন।

সালথা উপজেলা শ্রমিক দলের প্রচার সম্পাদক জামাল মিয়া বলেন, নাজমুল শেখ ও নাদিয়া আক্তারের বিবাহ একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। আমরা নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করি।

বিবাহ অনুষ্ঠানটি ঘিরে দুই পরিবারের মাঝে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ ও আনন্দঘন মুহূর্ত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments