
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরের সালথায় যুবদলের নির্বাচনী প্রচারণায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলা যুবদলের আয়োজনে সালথা সদরের বাইপাস সড়কে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলামের পক্ষে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ ও মাহফুজ খানের যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড: এ আর লিটন, সুজন ফকির, সাংগঠনিক সম্পাদক শহিদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য রবিউল ইসলাম রবি, শাফিকুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মিরান হুসাইন, বালাম হোসেন, ফরিদ হোসাইন, খোকন মাতুব্বর প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
২৩ জানুয়ারি ২০২৬
