ইতালির রোম শহরে প্রথম ইমিগ্রেশন সহায়তাকারী প্রতিষ্ঠান সার্ভিস ইতালি ১৪ বছর ধরে সুনামের সাথে সেবা দিয়ে যাচ্ছে।
এ উপলক্ষ্যে ভিয়া প্রিন্সিপে আমেদিও‘তে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন ইতালিয়ান অভিজ্ঞ আইনজীবী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানের চৌদ্দ বছরে সকল গ্রাহকদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান সার্ভিস ইতালির স্বত্ত্বাধিকারী মোহাম্মদ মনির। এছাড়াও প্রতিষ্ঠানের সাথে সংশিষ্ট ব্যক্তি ও আইনজীবী সহ শুভাকাঙ্খীরা শুভেচ্ছা জানান
ইমিগ্রেশন ও আইনের জটিলতার সমাধানে প্রতিষ্ঠানটি বেশ সুনাম অর্জন করেছে। ফ্যামিলি ভিসা, সৌজ্জন্য জটিলতা ছাড়াও বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের ইমিগ্রেশন ও আইনী সমস্যা সমাধান করে সার্ভিস ইতালি।
প্রবাসীরা মনে করেন, সার্ভিস ইতালি, প্রবাসীদের আস্থা ও বিশ্বাস অর্জনে এগিয়ে যাবে বহুদূর।
