• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সদরপুরে সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুরস্থাপন করলেন এমপি নিক্সন চৌধুরী

সেপ্টে. 12, 2021

সদরপুর প্রতিনিধিঃ ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন রবিবার সন্ধায় সদরপুর উপজেলা সদরের গোয়ালন্দ-ফরিদপুর-তারাইল পদ্মা সেতুর বাইপাস সড়কের নয়রশি গ্রামে খালের ওপর সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুরস্থাপন করেণ। ভিত্তি প্রস্তুরস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেন, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার তারেক মামুদ,সহকারি কমিশনার (ভূমি) মোঃ জিয়াউর রহমান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক কোষাদক্ষ ও কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিফা কামাল উদ্দিন, ফরিদপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, সদস্য তানভির কামাল সাব্বির, শরীফুল হাসান প্লাবন,কোতোয়ালি থানা যুবলীগ নেতা মিজানুর রহমান বিশ্বাস টুটুল সহ স্থানীয় নেতা কর্মীরা।

উল্লেখ্য ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স খলিফা কামাল উদ্দিন প্রায় সোয়া ৮ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করছেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments