
মনির মোল্যা : জাকের পার্টির মাহামান্য চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমির ফয়সালের হুকুমে মাহে রমজান উপলক্ষে বৃহস্পতিবার সদরপুর উপজেলা জাকের পার্টি কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও জলসা আয়োজন করা হয়।
সদরপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আঃ রাজ্জাক বেপারীর সভাপতিত্বে উক্ত জলসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া।
এসময় সদরপুর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মোল্লা , যুবফ্রন্টের সভাপতি সোবাহান সৈকত , সদরপুর থানা জাকের পার্টি ছাত্রফ্রন্ট সভাপতি রানা অর্নবসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
