• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে হ্যাট্রিক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদকে সংবর্ধনা

মার্চ 14, 2021

সখীপুরে হ্যাট্রিক মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদকে সংবর্ধনা

বাদল হোসাইন সখীপুর প্রতিনিধি

সখীপুর পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ কে এফসি ক্লাব ও জুনিয়র এফসি ক্লাবের উদ্যোগে সংবর্ধনা প্রধান করা হয়েছে। ১২ই মার্চ শুক্রবার সন্ধ্যায় ৬নং ওয়ার্ডে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান সখীপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও এফসি ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সিকদার সোহেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্ধোধন করেন টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও সখীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া বাদল। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সখীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী মিয়া,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সাজ্জাদ হোসেন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, ০৪,০৫,০৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শেফালী আক্তার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম শাজু,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, যুবলীগ নেতা মঞ্জুর মোর্শেদ মামুন। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনা করেন সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য সিরাজুস সালেকীন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, সখীপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের ভোটাররা ব্যালটের মাধ্যমে আমাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমার কর্মের মূল্যায়ন করেছেন। আমাকে তৃতীয় বারের মত পৌরসভার মেয়র হিসেবে নির্বাচিত করেছে। আমি আমার পৌরসভার সকল নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সখীপুর পৌরবাসীর উন্নয়নের লক্ষ্যে কাজ করবো এবং পৌরসভার সকল জনসাধারণের বিপদে আপদে সুখে দুঃখে পাশে থাকবো। আমি সকলের সহযোগিতা কামনা করছি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments