সখীপুরে হাজী ইন্নছ ফকির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়নে হাজী ইন্নছ ফকির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।আজ ১৩ই জুলাই বুধবার বিকাল ৪ঘটিকার সময় হাজী ইন্নছ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাতিন গ্রুপের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজিজ ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নাজমুল হুদা মাস্টার, খেলাটি উদ্বোধন করেন ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রেজাউল করিম,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সখীপুর সবুজপল্লী অটিস্টিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবাইদুল হোসেন,পৃষ্ঠপোষকতায় ছিলেন এআই টেকনিশিয়ান আব্দুর রহিম ফকির,সর্বাধিক তত্বাবধানে ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ সাইফুল ফকির,সর্বাধিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ পুলিশের সহকারী উপপরিদর্শক কামরুল হাসান।
উক্ত খেলায় অংশগ্রহণ করেন টাইগার ক্লাব বড়চওনা ইউনিয়ন ও সৌরশক্তি ক্লাব কাঁকড়াজান ইউনিয়ন।
সৌরশক্তি ক্লাব কাঁকড়াজান ইউনিয়নকে ০১গোলে পরাজিত করেন বড়চওনা ইউনিয়ন টাইগার ক্লাব।
উক্ত খেলায় প্রধান অতিথি আধুনিক ও আলোকিত কাঁকড়াজান গড়ার স্বপ্নদ্রষ্টা নাজমুল হুদা মাস্টার তার বক্তব্যে বলেন কাঁকড়াজান ইউনিয়ন যুব সমাজকে সাংস্কৃতিক ও খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
