সখীপুরে জমকালো আয়োজনে এসএসসি ৯৯ ব্যাচের পূনর্মিলনী
“বাদল হোসাইন সখীপুর”
টাঙ্গাইলের সখীপুরে এসএসসি ১৯৯৯ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।১১জুলাই সোমবার, সখীপুর উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আনন্দ র্যালী,পরিচিতি পর্ব,র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এল.জি.ই.ডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাফিয়া আক্তার শিমু, চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের আহমেদ রুপু, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নাজিম, সড়ক ও জনপদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মামুন হোসেন খান, কাস্টমস অফিসার ফরিদ আল মামুন,কাস্টমস অফিসার মোর্শেদ হোসেন জিন্নাহ, বিজ্ঞানী ডাঃ মোস্তফা কামাল, মানব সেবক তুহিন সিদ্দিকী, মাদারীপুর যুগ্ম জেলা জজ শরিফুল হক সজীব, আলমাস আজাদ, জাকির হোসেন রাজু, হাফিজুর রহমান হান্নান, প্রভাষক হুমায়ুন কবির, ব্যাংকার রকিব তালুকদার,নজরুল ইসলাম,দেলোয়ার সৌরভ, কৃষিবিদ ডাঃ মোঃ রফিক প্রমুখ।
