• বুধ. এপ্রিল ২২nd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার দায়ে ৯দোকানদারকে জরিমানা

মে 19, 2020

সখীপুরে সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার দায়ে ৯দোকানদারকে জরিমানা

বাদল হোসাইনঃ-
করোনা ভাইরাসের আতঙ্কে সারা পৃথিবী। দিন দিন বেড়েই আক্রান্তের সংখ্যা।সরকার যেখানে চিন্তিত জনগণ নিয়ে।আর জনগণ মনে করছে তামাসা মনে করছে।
টাঙ্গাইলের সখীপুরে সরকারি নির্দেশনা না মেনে মার্কেট খোলা রাখার অপরাধে ৯টি গার্মেন্টস দোকানদারকে জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার(১৯ মে) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সখীপুর বাজার মার্কেটের ৯জন দোকানদারকে ৭ হাজার ১০০ টাকা জরিমানা করে। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা।

আদালত সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা না মেনে দোকান খোলা রাখার দায়ে পোড়া মার্কেটের আবদুল হাকিমকে৫০০টা,আশরাফ আলীকে ২০০টাকা,পাইলট সুপার মার্কেটের তাহিদুর রহমানকে৫০০টাকা,আমিনুল ইসলামকে ২০০০টাকা, আবু সাঈদকে ২০০টাকা, যুবরাজকে ৫০০টাকা, শাহআলমকে ২০০টাকা ও শামীম টাওয়ারের আরিফুল ইসলামকে ২০০০টাকা ও জমশের আলীকে ১০০০টাকা জরিমানা করা হয়।
মার্কেট মালিক সমিতির সহ সভাপতি হাসান আজাদ ও সাধারণ সম্পাদক তারেক সিরাজ বলেন গতকাল মার্কেটের সকল দোকানদারকে মাইকিং করে বলে দেওয়ার পরেও তারা দোকান খোলছে।তাই তাদের জরিমানা দিতে হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, মার্কেট বন্ধ রাখার জন্য গতকাল সোমবার রাতে মাইকিং করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালেও কয়েকদফা সতর্ক করার পরও কিছু কিছু দোকানদার
সরকারি নির্দেশনা না মেনে মার্কেটের দোকান খোলা রাখে। এজন্য ৯জন দোকানদারকে ৭ হাজার ১০০টাকা জরিমানা করা হয়েছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments