• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে শেখ রাসেল স্মৃতি সংসদ এর উদ্যোগে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন

অক্টো. 19, 2020

সখীপুরে শেখ রাসেল স্মৃতি সংসদ এর উদ্যোগে
শহীদ শেখ রাসেলের জন্মদিন পালন

বাদল হোসাইনঃ-
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়ন এর টিকুরিয়াপাড়া,খুংগারচালা শেখ রাসেল স্মৃতি সংসদ এর উদ্যোগে ১৮ অক্টোবর রবিবার সন্ধ্যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের জন্মদিনি পালন হয়েছে।
এসময়ে ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মান্নান সিকদার, আওয়ামী লীগ নেতা সৈয়দ জামাল হোসেন মুন্না, শেখ রাসেল স্মৃতি সংসদ এর সভাপতি সৈয়দ সামাদ, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব হোসেন মাসুদ,ওয়ার্ড ছাত্র লীগ নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। সেদিন নর পিশাচরা নিষ্ঠুরভাবে তাকে হত্যা করে।
সেসময় শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments