• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা 

মার্চ 26, 2022
সখীপুরে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
বাদল হোসাইন সখীপুর: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সখীপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকাল এগারটায় উপজেলা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সখীপুর-বাসাইল আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা  অ্যাড.জোয়াহেরুল ইসলাম।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, এসএম আব্দুল্লাহ, আবদুল হালিম সরকার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ছয়শতাধিক মুক্তিযোদ্ধাকে সম্মাননা উপহার, ও ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments