সখীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ইসলামি ফাউন্ডেশনের আলোচনা ও দোয়া মাহফিল
“বাদল হোসাইন সখীপুর”
সখীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে “স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামিক ফাউণ্ডেশন।
উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাকসুদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রফিকুল ইসলাম, সরকারি মুজিব কলেজের সহকারী অধ্যাপক এসএম শাহিনুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
