সখীপুরে ব্যক্তি উদ্যোগে আঃলীগ সাঃ সম্পাদক শওকত শিকদারের খাদ্যসহায়তা ও ঈদ সামগ্রী বিতরন

বাদল হোসাইনঃ-
করোনার প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ব্যক্তিদের মাঝে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদারের ব্যক্তিগত তহবিল থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেছেনন।
রোববার (১৭ মে) সকালে কাহারতা-রামখা বাংলাবাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার আটটি ইউনিয়নের ৫০০শত অসহায় পরিবারের মাঝে এসব ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১টি সেমাই, সাবান, ও গুঁড়ো দুধ প্যাকেট করে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের হাতে দুস্থ ও অসহায়দের মাঝে বিতরণের জন্য প্রদান করা হয।
এ সময় উপস্থিত ছিলেন পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আহাম্মদ আলী মিয়া, সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর তারেক, কালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আ. কুদ্দুস মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান জামাল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন উপজেলা আওয়ামীযুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আলমাস আজাদ বাজার মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক তারেক সিরাজ প্রমুখ।
এ বিষয়ে আলহাজ্ব শওকত শিকদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের এ মহামারিতে অসহায়দের পাশে থাকতে চেষ্টা করেছি। এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
