• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষন

মার্চ 2, 2021

সখীপুরে প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষন

“বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুরে প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত হায়দার আলী (৪৮) উপজেলার দামিয়া এলাকার মৃত আঃ কদ্দুস মিয়ার ছেলে। সে দীর্ঘদিন ধরে কচুয়া বাজারের দক্ষিণ পাশে মনোহারী দোকান করে আসছিল।

এ ঘটনায় সোমবার বিকালে ধর্ষণের শিকার এক শিশুর বাবা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওসমান গনি জানান, ব্যবসায়ী হায়দার আলী (৪৮) প্রতিবেশী দুই শিশুকে মজার দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে তার নিজ ঘরে ডেকে নেয়। সেখানে প্রথমে শিশু দুটিকে ধর্ষণ করে। পরে একাধিকবার ধর্ষণের চেষ্টা করলে তারা অভিভাবকদের বিষয়টি জানায়।

সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা (সেকেন্ড অফিসার) বদিউজ্জামান বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শিশু দুটিকে ডাক্তারি পরীক্ষা জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই দুই শিশু অভিভাবকদের হেফাজতে রয়েছে। পুলিশ অভিযুক্ত হায়দার আলীকে গ্রেফতারে চেষ্টা করছে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments