• শুক্র. এপ্রিল ২৪th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরন

মে 13, 2021


সখীপুরে ডিঅমস্ এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরন

রঞ্জু আহমেদ সখীপুর”

টাংগাইলের সখীপুরে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ডিগ্রি,অনার্স,মাস্টার্স স্টুডেন্টস্ (ডিঅমস) এসোসিয়েশন এর উদ্যোগে ৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সহ খাদ্য সামগ্রিক বিতরন করেন। সংগঠনের সভাপতি ইশমাম শাফি ও সাধারন সম্পাদক মাসুদ রানার উপস্থিতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আল মামুন, আবু আব্দুল্লাহ নাহিদ,শাকিবুল হাসান কে সাথে নিয়ে হতদরিদ্র পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রাখতে বাড়ী বাড়ী গিয়ে ঈদ উপহার ও খাদ্য সামগ্রিক পৌছে দেন। প্রতি প্যাকেটে ছিলো লুঙ্গি/শাড়ী কাপড়,সেমাই,চিনি,গুঁড়াদুধ, সাবান ও ডাল।
আজ ১৩ই মে বৃহস্পতিবার সারা দিন বিতরনী কার্যক্রম চলে। খোঁজ নিয়ে জানা যায়,মহামারী করোনা ভাইরাস জনিত কারণে নিম্ন আয়ের মানুষ গুলোর মাঝে খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই ডিঅমস এসোসিয়েশনের উদ্যোগে ঈদ উপহার বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছে। দরিদ্র পরিবার গুলো ঈদ উপহার পেয়ে আনন্দিত।
ডিঅমস্ এসোসিয়েশনের সভাপতি বলেন আমাদের এই প্রচেষ্টা ধারাবাহিক ভাবে অব্যহত থাকবে।আমাদের সংগঠনের মতো সমাজের বিত্তবানদের সরকারের পাশাপাশি এগিয়ে আসার আহবান জানাচ্ছি।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments