• বুধ. এপ্রিল ২৯th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে ডাঃ শাহনাজ বেগম নাজের ত্রান সামগ্রী বিতরন

মে 1, 2020

সখীপুরে ডাঃ শাহনাজ বেগম নাজের ত্রান সামগ্রী বিতরন

বাদল হোসাইনঃ-
করোনা ভাইরাসের কারনে সারা পৃথিবীতে চলছে লক ডাউন।
পৃথিবীর ধনী ধনী দেশ গুলোতে মানুষের খাদ্য সংকট দেখা দিয়েছে। সেখানে বাংলাদেশের মানুষের কি অবস্থা একবার ভেবে দেখুন। একদিকে করোনা ভাইরাস অপর দিকে পবিত্র মাহে রমজান,সব মিলিয়ে হাহাকার। এই দূর্সময়ে এগিয়ে আসেন সখীপুরে কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র ১৭৫ জন পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন নিউ শুভেচ্ছা ক্লিনিকের স্বত্বাধিকারী ডাঃ শাহনাজ বেগম নাজ (সহকারী অধ্যাপক গাইনী স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ)। আজ শুক্রবার সকালে পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে ত্রান সামগ্রী বিতরন করেন।

ডাঃ শাহনাজ বেগম নাজ সময় নিউসকে জানান,করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ১৭৫জন পরিবারের মাঝে মাথাপিছু ৫কেজি চাল,১কেজি আলু,১/২কেজি পিঁয়াজ, ১টা বড় লাইফবয় সাবান বিতরন করেন। সখীপুর নিউ শুভেচ্ছা ক্লিনিকের সামনে ৫৫প্যাকেট বিতরন করেন ডাঃ শাহনাজ বেগম নাজ সাথে ছিলেন মোঃ লিটন মিয়া,আতিক ও শফিক।সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ মহোদয়ের মাধ্যমে ৫০ প্যাকেট বিতরন করেন।এছাড়া ৭০ প্যাকেট বিতরন করেন ডাঃ শাহনাজ বেগম নাজের শশুর বাড়ীর এলাকা বহেড়াতৈল ইউনিয়নের শালগ্রাম পুর গ্রামে।

সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ রফিক-ই রাসেল (ডাঃ শাহনাজ বেগম নাজের স্বামী) সময় নিউসকে বলেন এই দূর্সময়ে হত দরিদ্র পরিবারের পাশে আমার স্ত্রী কে দেখে আমার অনেক ভাল লেগেছে।সামর্থ অনুযায়ী সকলকে একে অপরের পাশে থাকার অনুরোধ জানান।

সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সময় নিউসকে বলেন,আমাদের পৌরসভার সরকারী বরাদ্দ কৃত অর্থ হত দরিদ্রদের মাঝে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলরদের মাধ্যমে ত্রান সামগ্রী পৌঁছাতে সক্ষম হয়েছি।ব্যাক্তি উদ্যোগক্তা ডাঃ শাহনাজ বেগম নাজের ত্রান সামগ্রী আমি আমার প্রত্যেকটি ওয়ার্ডে কাউন্সিলরের মাধ্যমে ৫০ টি হত দরিদ্র পরিবারের কাছে পৌঁছে দিয়েছি।

সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের (ব্রুনাই ফেরৎ) বাদল হোসাইন সাধুবাদ জানিয়েছেন ডাঃ শাহনাজ বেগম নাজের ব্যাক্তি উদ্যোগের ত্রান সামগ্রী বিতরন কে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments