সখীপুরে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ত্রান বিতরন 
বাদল হোসাইনঃ-
করোনা ভাইরাসের আতঙ্কে লক ডাউন চলছে পুরো পৃথিবীর। কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষ গুলোর খাদ্য সংকট দেখা দিয়েছে।
তাই টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আজ রবিবার (২৬শে এপ্রিল) পৌর শহরসহ ৮টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কর্মহীন হয়ে পড়া অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক যুগ্ম আহবায়ক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্রদের একটি তালিকা তৈরি করে ২৫০ পরিবারের মাঝে ত্রান সামগ্রী পৌঁছে দেন। ত্রান সামগ্রীর মধ্যে চাউল, ডাল, আলু ও পেঁয়াজ সম্বলিত একটি করে ব্যাগ ২৫০ জনের হাতে তুলে দেওয়া হয়।
এসময় সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,সখীপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, উপজেলা যুবলীগের আহবায়ক এম এ সবুর,সিনিয়র যুগ্ন আহবায়ক আলমাস আজাদ, যুগ্ন আহবায়ক সজিব আহমেদ, সখীপুর উপজেলা যুবলীগের সদস্য মোহাম্মদ হায়দার আলী, হামিদুল ইসলাম,শরিফুল ইসলাম বাবুল, তারেক সিরাজ, জহিরুল ইসলাম, আরিফ শিকদার সহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী হাতে পেয়ে একাধিক ব্যক্তি বলেন,এই দুঃসময়ে আমাদের যে খাদ্য সহায়তা দেয়া হয়েছে তাতে আমরা কয়েকটা দিন পরিবার নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারব। যদি সমাজের সামর্থবান ব্যক্তিরা আমাদের মত নিম্নআয়ের কর্মহীন সাধারণ মানুষের পাশে দাঁড়ায় তাহলে হয়তো আমাদের না খেয়ে মরতে হবে না। আমরা সরকারের পাশাপাশি সামর্থবানদের সাহায্য ও সহযোগিতা আশা করি।
সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক আলমাস আজাদ ও যুগ্ন আহবায়ক সজিব আহম্মেদ বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ইতিমধ্যে যুবলীগ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সখীপুরের জনসাধারণকে পরামর্শ প্রদান সহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে। সারা বিশ্বের ন্যায় আমাদের দেশ লকডাউন থাকায় সাধারণ খেটে খাওয়া নিম্নআয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন, অনেক কষ্টে তারা দিন পার করছেন, তাই যুবলীগের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যতটুকু সম্ভব আমরা আমাদের সখীপুরের মানুষের হাতে তুলে দেয়ার চেষ্টা করছি এবং যেকোন প্রয়োজনে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের পাশে থাকবে উপজেলা যুবলীগ।
সখীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য বাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক তারেক সিরাজ বলেন সখীপুরের নিম্ন আয়ের একটি মানুষও না খেয়ে থাকবেনা।ভাইরাসের প্রভাব শিথিল হওয়ার আগ পর্যন্ত আমরা চেষ্টা করবো হতদরিদ্র কর্মহীনদের পাশে থাকতে।
সখীপুর উপজেলা যুবলীগের আহবায়ক এম এ সবুর বলেন,আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে তালিকা করে একেবারে অসচ্ছল ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। ভবিষ্যতেও আমরা যুবলীগের পক্ষ থেকে খেটেখাওয়া নিম্নআয়ের মানুষের পাশে থাকবো এবং সাধ্যমত সহযোগিতা করব। আমাদের মতো সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের হত দরিদ্রদের পাশে এগিয়ে আসার জানাচ্ছি।
