
সখীপুরে জাতীয় সমাজসেবা দিবস পালন
সখীপুর প্রতিনিধি “বাদল হোসাইন”
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় গতকাল শনিবার সকালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র ্যালি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সখীপুর উপজেলা মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) হামীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে অালোচনা সভায় বক্তব্য রাখেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সখীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক পৌর কমান্ডার এস,এম এ মোওালিব, সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গোলাম মোস্তফা, সখীপুর উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ সহ প্রমুখ। অালোচনা সভায় উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের প্রতিপাদ্য বিষয়, “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে”।

