সখীপুরে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মেয়র আবু হানিফ আজাদের বাজার মনিটরিং

বাদল হোসাইনঃ-
সারা পৃথিবীতে মৃত্যুর মিছিল,করোনা ভাইরাসের থাবায়।সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের প্রান হানি হওয়ার পরও বাংলাদেশের মানুষ এখনো জানে-ই না করোনা ভাইরাস কি?সরকার,জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের সাথে লুকোচুরি খেলছে দেশের জনগন।কাঁচা বাজার, ফলের দোকান,মুদির দোকান সহ বিভিন্ন মার্কেট গুলোতে মানুষের উপচে পড়া ভীড়।সামাজিক দূরত্ব বজায় না রাখার কারনে,দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তার-ই ধারাবাহিকতার সুত্রধরে আজ মঙ্গলবার (১২ই মে) সকালে সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ পৌর শহরের গুরুত্বপূর্ণ (যেখানে জনসমাগম বেশি) মার্কেট গুলোতে পুলিশ,মার্কেট মালিক সমিতি,বনিক সমিতি,প্রবাসি বাদল হোসাইন,শহর ছাত্রলীগের সাঃ সম্পাদক সিজারুল ইসলাম সাগরকে সাথে নিয়ে পরিদর্শন করেন।সে সময় উপস্থিত জনগনকে সচেতন থাকার জন্য অনুরোধ করেন।দোকানদারদের সামাজিক দূরত্ব বজায় রেখে মালামাল বিক্রির জন্য নির্দেশ প্রদান করেন।
সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ সময় নিউসকে বলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা ভাইরাস চলে যাবে বলে আমরা মনে করেছিলাম।কাঁচা বাজার,ফলের দোকান,মুদির দোকান সহ মার্কেট গুলোতে প্রচন্ড ভীড় থাকার থাকার কারনে দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। তাই এখন-ই আমাদের সচেতনতা গড়ে তুলতে হবে।তা না হলে কঠিন খেসারত দিতে হবে বাংলাদেশকে।
মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক তারেক সিরাজ সময় নিউসকে বলেন, মার্কেটের প্রত্যেকটা দোকানদার কে আমি বলে দিয়েছি,উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, মার্কেটে প্রবেশের পথে জীবানু নাশক স্প্রে করে কাস্টমার ভিতরে প্রবেশ করবে।দোকানদাররা সামাজিক দূরত্ব বজায় রেখে জামা কাপড় সহ মালসামানা বিক্রি করবে।হঠাৎ মানুষের ভিড় একটু বেশি হওয়ার কারনে মেয়র মহোদয় কে সাথে নিয়ে আমরা মার্কেট পরিদর্শনে আসছি।
সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের ব্রুনাই প্রবাসি বাদল হোসাইন সাধুবাদ জানিয়েছেন মেয়র মহোদয়ের এই বাজার মনিটরিং মহতি উদ্যোগ কে।
