• শনি. এপ্রিল ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

সখীপুরে আজ (১০ ই জুন) মুক্তিযুদ্ধের ইতিহাসে কাদেরিয়া বাহিনীর শপথ দিবস

জুন 10, 2021

ছবি রফিকুল ইসলাম

সখীপুরে আজ (১০ ই জুন) মুক্তিযুদ্ধের ইতিহাসে কাদেরিয়া বাহিনীর শপথ দিবস

“বাদল হোসাইন সখীপুর”
১৯৭১ সালের ১০ জুন মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর নেতৃত্বে সখীপুর উপজেলার বহেরাতৈলে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য পবিত্র কুরআন,গীতা,বাইবেল ছুয়ে শপথ করেছিলেন।
সেই স্মৃতিকে ধরে রাখতেই বহেরাতৈলে স্থাপন করা হয় স্বাধীনতা যুদ্ধের শপথস্তম্ভ।
বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করার জন্য আজ বৃহস্পতিবার সকালে মুক্তিযোদ্ধারা শপথ স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে আলোচনা সভার আয়োজন করে।
বহেরাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে মোবাইলে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ এ্যাড.জোয়াহেরুল ইসলাম। এছাড়া উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, পৌরমেয়র আবু হানিফ আজাদ, সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূইয়া, মুক্তিযোদ্ধা এমও গণি, লোকমান হোসেন, এসএম আব্দুল্লাহ, ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের সাধারণ সম্পাদক কামরুল হাসান আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments