সখীপুরে অধ্যক্ষের অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সরকারি মুজিব কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে তাঁর অপসারণ ও শাস্তির দাবিতে তাঁর সংবাদ সম্মেলন করা হয়েছে।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক খ. রকিবুল হাসান বিজয়সহ সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে সকলের পক্ষে থেকে রকিবুল হাসান বিজয়
অধ্যক্ষের নানা, অনিয়ম ও দুর্নীতি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা কম্পিউটার ল্যাবকে বাসস্থান এবং পাকশালা বানানো, টেস্ট পরীক্ষা চলাকালীন ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিকট থেকে বিনা রশিদে জনপ্রতি ১২০০টাকা নেওয়া, বোর্ড নির্ধারিত থেকে অতিরিক্ত অর্থ আদায়, ডিগ্রি পাশ পরীক্ষার্থীদের নিকট থেকে মডেল টেস্ট পরীক্ষায় রশিদ বিহীন প্রতি শিক্ষার্থীর নিকট থেকে ৮০০ টাকা নেওয়া, কলেজ ক্যাম্পাসে ৫০০ মিটার রাস্তার উন্নয়ন কাজে প্রথমে পুরাতন ইট ব্যবহার এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে তা সরিয়ে নেওয়া হয়, বিনা টেন্ডারে কলেজ পুকুরে মাছ চাষের বরাদ্দ দেওয়াসহ ১৬ দফা অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে এসব ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থাসহ অধ্যক্ষকে অপসারণ করে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের সুনাম রক্ষার জন্য সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তেক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের আহ্বায়ক খ. রকিবুল হাসান বিজয়, সোহেল রানা, সিকদার রনি, শাহ আলমসহ অন্যান্য শিক্ষার্থীরা
উপস্থিত ছিলেন
এসময় সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য মো. আতোয়ার রহমান, মির্জা সাইদুল ইসলাম, সিরাজুল মামুন, মো. আ. লতিফ মিয়া, আ. হামিদ মুকুল, মীর আশিকুর রহমান, ফাইজুল ইসলাম উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের এই অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ ড. ছদরুদ্দিন আহমদ বলেন, তাঁর বিরুদ্ধে আনীত সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং ভিত্তিহীন বলে
জানান তিনি।
