• মঙ্গল. এপ্রিল ২১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শাবিপ্রবির স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিন’-এর ১৯ তম বর্ষে পদার্পণ।

জানু. 31, 2021

৩০ জানুয়ারি ২০২১ ইং রোজ শনিবার, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন KIN – এর ১৮ বছর পেরিয়ে তার ১৯তম বর্ষে পথচলা শুরু 

 

২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই আত্নিক দায়বদ্ধতা থেকে KIN সুবিধাবঞ্চিত, অসহায়, দরিদ্র শিশুকিশোরদের শিক্ষা কার্যক্রম প্রদান, অসুস্থদের জন্য রক্ত সংগ্রহ, সামাজিক সচেতনতা, চ্যারিটি প্রোগ্রাম এবং শীতবস্ত্র সংগ্রহ বিতরণসহ বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবীমূলক কাজ করে আসছে

সেই সফলতার যাত্রাকে ধরে রেখে দিনটিকে আরও উৎসবমুখর স্মরণীয় করে রাখতে KIN শুরু করছে দিন ব্যাপী বর্নাঢ্য আয়োজনের 

 

এই আয়োজনের ১ম দিনে (৩০ জানুয়ারি, ২০২১) সকাল ১০ টায় কেক কাটা টিশার্ট উন্মোচনের মাধ্যমে KIN এর ১৮ তম বর্ষপূর্তি এবং ১৯তম বছরের শুভ সূচনা করা হয়

 

সময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিএমবি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ আল শোয়েব , ইংরেজী বিভাগের অধ্যাপক . হিমাদ্রী শেখর রয়, বিএমবি বিভাগের প্রভাষক তানভীর হোসাইন, KIN এর বর্তমান সভাপতি সাব্বির আহাম্মদ, সাধারণ সম্পাদক এবিএম আরিফুল বারী খন্দকারসহ সংগঠনের সাবেকবর্তমান সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা

 

পরবর্তীতে প্রতিবার্ষিকী উপলক্ষে দুপুর ২টায় বাস্কেটবল গ্রাউন্ডে KIN স্কুলের শিক্ষার্থীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপত্তার সাথে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে KIN এবং KIN স্কুল সম্পর্কে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা তুলে ধরে স্বরচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন লেখনির মাধ্যমে পরবর্তীতে সকল শিক্ষার্থীদের শিক্ষা উপকরণসহ উক্ত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার দেওয়া হয় শেষ পর্যায়ে শিক্ষার্থীদের বিকালের নাস্তা প্রদানের মাধ্যমে ১ম দিনের কর্মসূচি শেষ হয় 

 

২য় দিনের কর্মসূচিতে বৃক্ষরোপণের সচেতনতা বৃদ্ধি করতে আজ (৩১ জানুয়ারি, ২০২১) সকাল ১০ঃ০০টায় শাবিপ্রবি লাইব্রেরি সংলগ্ন স্থানে বৃক্ষরোপণ করা হয় 

 

পরবর্তী কার্যক্রমে আজ রাত ৮ঃ০০টায় “Eighteen years in the triumph of humanity” শিরোনামে ফেসবুক লাইভ সেশনের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে KIN এর ১৮ বছরের পথচলা এবং স্বেচ্ছাসেবী কাজের গুরুত্ব এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করা হবে

 

সময় নিউজকে KIN এর সাধারণ সম্পাদক আরিফুল বারী জানান, ‘KIN এর এই সুদীর্ঘ পথচলায় যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে KIN পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ মানবতার সেবায় সবাই এগিয়ে আসবো সবসময় এটাই KIN এর প্রত্যাশা

 

মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী

শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments