
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম ক্যারিয়ার বিষয়ক সংগঠন গ্রাজুয়েট ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সাস্ট (জিডিএন) এর আয়োজনে ‘উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. হিমাদ্রি শেখর রায়। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক কথাবার্তা বলেন এবং জিডিএন-সাস্টের ভবিষ্যৎ শুভকামনা করেন।
অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিক আমীন যিনি উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ-সুবিধা ও পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানটির আহ্বায়ক ছিলেন সংগঠনটির দক্ষতা উন্নয়ন সহ-সম্পাদক হিমেল কিশোর বড়ুয়া(আইপিই), বাহ্যিক বিষয়ক সহ-সম্পাদক বনানী বহ্নি(সিইই) ও কার্যালয় সহ-সম্পাদক মো জাকির হোসেন(সিইই)।
জুবায়ের সিদ্দিকী অতনু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
