
“KIN শীতবস্ত্র বিতরণ কর্মসূচী’ ২০১৯” এর অংশ হিসেবে আজ শাবিপ্রবির সেন্ট্রাল অডিটরিয়ামে KIN স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সর্বমোট ৯০ জন শিক্ষার্থীর মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্রের সাথে প্রত্যেককে শীতের সুরক্ষার জন্য ভেসলিন প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন KIN এর উপদেষ্টা ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক জায়েদা শারমিন ম্যাডাম। KIN এর সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে শীতবস্ত্র বিতরণের কাজ সম্পন্ন করা হয়।
উল্লেখ্য,KIN শাবিপ্রবির একটি অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের ৫টি শাখার মধ্যে “শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ” অন্যতম একটি শাখা। এরই অংশ হিসেবে আগামীকাল ২০ ডিসেম্বর, KIN সিলেটের কেওয়াছড়া চা বাগানের শ্রমিকদের মধ্যে কম্বল বিতরণ করবে।
আরিফুল বারী,
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
