• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

শহীদ ফজলুল হক মণি‘র ৮০তম জন্মদিন উদযাপন করেছে ইতালী যুবলীগ

ডিসে. 6, 2019

মুজিব বাহিনীর অধিনায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ শহীদ ফজলুল হক মণি‘র ৮০তম জন্মদিন উদযাপন করেছে ইতালী যুবলীগ। জন্মদিন উপলক্ষে রাজধানী রোমের ভিত্তোরিওতে  ফাতেহা পাঠ এবং মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

ইতালী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি উজ্বল মৃধা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিম, দপ্তর সম্পাদক সোহেল বকসি ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মহি সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, শেখ ফজলুল হক মনি ঢাকা নবকুমার ইনস্টিটিউট থেকে মাধ্যমিক ও জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর ১৯৬০ সালে বরিশাল বিএম কলেজ থেকে বিএ ডিগ্রি লাভ করেন। ষাটের দশকে সামরিক শাসনবিরোধী ছাত্র আন্দোলনে তিনি সাহসী নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি মুজিব বাহিনীর অধিনায়ক ছিলেন। বঙ্গবন্ধুর নির্দেশে ১৯৭২ সালে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে এ দেশে যুব রাজনীতির সূচনা করেন।

শেখ ফজলুল হক মনি ১৯৬২-৬৩ সালের মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাকিস্তান দোসর মোনায়েম সরকার তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ডিগ্রি কেড়ে নেয়। তিনি দৈনিক বাংলার বাণী, বাংলাদেশ টাইমস এবং বিনোদন পত্রিকা সাপ্তাহিক সিনেমার সম্পাদক ছিলেন।

১৯৩৯ সালের ৪ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ পরিবারে  জন্মগ্রহণ করা শেখ ফজলুল হক মনিকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সঙ্গে তার অন্তঃসত্ত্বা স্ত্রী বেগম সামছুন্নেছা আরা আরজু মনিকেও নৃশংসভাবে হত্যা করে ঘাতকরা।

যুবলীগের  নব নির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ টেলিকনফারেন্সে ইতালী যুবলীগ এর কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলে, নেতৃবৃন্দ মনে করেন, তিনি অনেক বড় মনের একজন মানুষ বলেই ইতালী যুবলীগের কর্মীদের সাথে রাত জেগে কথা বলেছেন, যা বর্তমান রাজনীতিতে বিরল। এ বিষয়কে ইতালী যুবলীগের একটা অনেক বড় অর্জন বলেও নেতাকর্মীরা মনে করেন।

এসময় নেতাকর্মীরা বলেন, আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বের সাথে বলতে পারি যুবলীগের এবারের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক  রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার। পাশাপাশি তারা যুবলীগের সাজ্জাদ হায়দার লিটন বিদেশের সংগঠন গুলোকে সঠিক নির্দেশনা দেবার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান।

পরে শহীদ ফজলুল হক মণি এবং ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু সহ সকলের আত্মার শান্তি কামনা করেন দোয়া ও মোনাজাত করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments