• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

রোমের স্থায়ী দূতাবাস চত্তরে অমর একুশে পালিত হবে

ফেব্রু. 19, 2020

অমর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ইতালীর রোমে স্থায়ী দূতাবাসের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সকলের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করে বলেন, মহান শহীদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মত রোমের স্থায়ী দূতাবাস চত্তরে অনুষ্ঠিত হবে। একুশের প্রথম প্রহরে ৫২‘র ভাষা শহীদদের পুষ্পস্তবক অর্পনের মধ্যদিয়ে এ আনুষ্ঠানিকতা শুরু হবে।

এছাড়াও রাষ্ট্রদূত, জাতীয় চেতনার প্রতীক একুশে ফেব্রুয়ারির নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে বিগত বছরগুলোর মতো এবারও এ সতর্কতা, ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করার জন্য সকলকে আহ্বান জানান।

আলোচনা সভায় অংশ নেন ইতালী আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জিএম কিবরিয়া এবং প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযুদ্ধা মাহতাব হোসেন, সহ-সভাপতি হাবিব চৌধুরি, হাজী মোহাম্মদ জসিম উদ্দিন, আব্দুর রব ফকির, শাহ আলম, লিটন হাজারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ রাজনৈতিক, আঞ্চলিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। উপস্থিত নেতৃবৃন্দ।আয়োজনকে সুন্দর ও স্বার্থক করতে সর্বোচ্চ সহযোগীতা করা হবে বলে জানান।

উল্লেখ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূতাবাস উদ্বোধনকালে এখানে নির্মিত শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এই শহীদ মিনারটিও কে উদ্বোধন করেন।

একদিকে যেমন প্রথমবারের মত একুশে ফেব্রুয়ারি স্থায়ী দূতাবাসে উদযাপিত হবে অন্যদিকে চলছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। আর তাই প্রবাসীরা মনে করছেন রোমে অনুিষ্ঠত্বব্য এবারের মহান একুশে ফেব্রুয়ারি স্মরণীয় হয়ে থাকবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments