• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইতালী যুবলীগ

নভে. 12, 2019

‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার উন্নয়ন বিস্ময় বিশ্বায়ন’ শ্লোগানকে সামনে রেখে জাঁকজমক পূর্ণভাবে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ইতালী শাখা।

ইতালী রাজধানী রোমে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসান ইকবাল।
তারা বলেন, ইতালী আওয়ামী লীগের স্তম্ভ যুবলীগকে সুসংগঠিত ও আরও শক্তিশালী করে ইতালী আওয়ামী লীগের পাশে থেকে জননেত্রীর উন্নয়নকে এগিয়ে নিবে।
যুবলীগ ইতালী শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল মৃধার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এনায়েত করিমের পরিচালনায় বক্তারা বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয় সংগঠনটি। বঙ্গবন্ধুর আর্দশের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। আমরা চাই রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রায় অতীতের গৌরবময় ভূমিকার ন্যায় দায়িত্ব পালনে যুবলীগ প্রতিশ্রুতিবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন ইতালী আওয়ামী লীগের সহ সভাপতি হাবীব চৌধুরী, শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আলমঙ্গীর হোসেন, দপ্তর সম্পাদক হাবীব মকদম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহম্দে, যুগ্ম সাধারণ সম্পাদক শামীমা আক্তার পপি, রোম মহানগর আওয়ামী লীগের সভাপতি শেখ মামুন, যুবলীগের অন্যতম সদস্য মামুন সৈয়াল সহ অনেকে।
যুবলীগ ইতালী শাখার দপ্তর সম্পাদক সোহেল বকসি, সমাজ কল্যান সম্পাদক মহিউদ্দিন মহি, সম্মানীত সদস্য আলাউদ্দিন শিমুল, আমিন বেপারী, নূরুল ইসলাম, রফিক বেপারী, স্বপন দাশ, নাজমুল গোলাপী, গিয়াস উদ্দিন হাসান, সৈয়দ সুমন, শাহবুদ্দিন, সোহাগ, যুবলীগের নজরুল আসলাম, শামীম মুন্সি, সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর বেপারী, আসলাম প্রমুখ।
এছাড়াও আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে ইতালী যুবলীগ সহ ইতালী আওয়ামী লীগ, ইতালী মহিলা আওয়ামী লীগ, রোম মহানগর আওয়ামী লীগ, তুসকোলানা আওয়ামী লীগ সহ স্বাধীনতার স্বপক্ষের শক্তি ও মুজিব আর্দশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments