• শুক্র. এপ্রিল ১৭th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মেঘদূত আয়োজনে বর্ণাঢ্য ঈদ উৎসব

এপ্রিল 3, 2025

গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে মেঘদূত টিভির আয়োজনে বর্ণাঢ্য ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ পশ্চিম সেওতায় বৃদ্ধ/বৃদ্ধা  ও শিশুদের নিয়ে অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন ২০২৫

মেঘদূত এর কর্নধার ও শতরুপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের মহাসচিব মোজাম্মেল হোসেন মোল্লা এবং মানিকগঞ্জ জেলা সমিতি ইতালির সহ সভাপতি মোঃ বশির উদ্দিন ও স্থানীয় শফিকুল ইসলাম সেতু‘র সার্বিক সহায়তায় উৎসবটি বর্ণাঢ্য হয়ে উঠে ।

সাংবাদিক শফি আলম এর সঞ্চালনায় পাতিল ভাঙ্গা, নারীদের বালিশ নিক্ষেপ, শিশুদের বিস্কুট দৌড়, কলাগাছে উঠাসহ নানা প্রাচীন ঐতিহ্যবাহি খেলা ছিল বেশ উপভোগ্য। খেলায় প্রবীণ, শিশু, নারী, পুরুষ সহ প্রায় দুই শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম, মোঃ আরিফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম কোম্পানী , সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান প্রিন্স, আব্দুস সালাম, মোহাম্মদ আলী, লুৎফর রহমান টিটু, মোঃ হায়দার আলী ,আব্দুল মজিদ, সাংবাদিক আকরাম হোসেন সহ বিশিষ্ট্য ব্যক্তিবর্গ।

অতিথিবৃন্দ জানান, এমন সুন্দর আয়োজন, অতীতের স্মৃতিময় ঐতিহ্য, বর্তমান সময়ে সকলকে নতুনকরে বিনোদন দিচ্ছে। এমন আয়োজন আগামীতে আরও বড় পরিসরে করার আশাবাদ ব্যক্ত করেন তারা।  পুরষ্কার হাতে পেয়ে বিজয়ীরা ছিলেন বেশ আনন্দিত।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments