• সোম. মে ২৫th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মাদ্রিদে বৃহত্তর ফ‌রিদপুর কল্যান স‌মি‌তি গঠন

এপ্রিল 19, 2019

বৃহত্তর  ফরিদপুর  কল্যাণ সমিতি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা গতকাল বাংলা টাউন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

বকুল খান, স্পেন প্র‌তি‌নি‌ধি: বিপুল সংখ্যক তরুণ -যুবকদের উপস্থিতিতে  আনুষ্ঠানিকভাবে বৃহত্তর ফরিদপুর বাসীর প্রাণের সংঠনের নতুন কমিটি গঠন করা হয়।

সভার সভাপতি আব্দুল কাদের ঢালী আনুষ্ঠানিক ভাবে এমদাদ হাওলাদার নাম সভাপতি, সিনিয়র সহ সভাপতি আইয়ুব আলী ও সহ সভাপতি নুরুল আলমের  ও সাধারণ সম্পাদক হিসেবে জসিম উদ্দিনের  এর নাম ঘোষণা করেন|  স্বতঃস্ফূর্ত ভাবে হাত তুলে সকলে সমর্থন এবং অভিন্দন জানান।

জসিম  উদ্দিনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বিদ্যুৎ কাজী, কাশেম মিয়া, পলাশ, মোঃ সেলিম খান, লোকমান হুসেন, জুয়েল, সুলতান প্রমুখ।
সভায় বক্তারা মাদ্রিদে ফরিদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন নেতৃত্ব কমিউনিটি তথা প্রবাসে নিজেদের নানাবিধ সমস্যা সমাধানে সহায়ক কাজ করবে বলে আশা বাদ ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি  তার  বক্তব্যে এমদাদ হাওলাদার বলেন, মাদ্রিদে ফরিদপুরবাসীর কল্যাণে . সকলের সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে নিবে। এখনো যারা সংগঠনের বাইরে আছেন, তাদের  সবাইকে এই সমিতির সাথে একযোগে কাজ করার আহ্বান জানান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments