আল্লামা ফুলতলী সাহেব ক্বিবলা(রাহ:)‘র ইসালে সওয়াব উপলক্ষে ১৫এপ্রিল লতিফিয়া ফুলতলী জামে মসজিদ বার্সেলোনা স্পেন এর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মহিউদ্দিন হারুন, বার্সেলোনা থেকে: আনজুমানে আল ইসলাহ বার্সেলোনার আয়োজনে সভা সঞ্চালনা করেন মইনুল ইসলাম, সভাপতিত্ব করেন আনজুমানে আল ইসলাহ সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হযরতুল আল্লামা ফুলতলী সাহেব কিবলা(রাহ:)‘র নাতি দারুল হাদীস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল হযরত মাওলানা সালমান আহমেদ চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলেমে দ্বীন লেখক ও গবেষক আনজুমানে আল ইসলাহ ইউকে নর্থ ওয়েস্ট ডিভিশন এর জয়েন্ট সেক্রেটারি হযরত মাওলানা এম এ বাছিত আশরাফ ,আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি হযরত মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, লতিফিয়া ফুলতলী জামে মসজিদ বার্সেলোনার খতিব হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল ,, আনজুমানে আল ইসলাহ স্পেনের জয়েন সেক্রেটারি হযরত মাওলানা আবুল কালাম শিবলু প্রমুখ।
আলোচক বৃন্দ মাহফিলে পবিত্র শবে বরাত ও সুন্নাহ এর গুরুত্ব, রোজার তাৎপর্য সহ ইসলামের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। মাহফিল শেষে আনজুমানে আল ইসলাহ বার্সেলোনার অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সহ সভাপতি মাঈনুল ইসলাম, সাধারণ সম্পাদক হিরা আলম, যুগ্ন সাধারন সম্পাদক আবু তালেব আল মামুন লাভু, অর্থ সম্পাদক দুলাল মিয়া প্রমুখ। বক্তাগণ ইসলামী জাগরণে সুন্নি মতাদর্শ ভিত্তিক সংগঠন আনজুমানে আল ইসলাহ এর গুরুত্ব তুলে ধরেন। পরিশেষে সুন্নাহ ভিত্তিক এই সংগঠনের আলোচনা মাহফিল ও অভিষেক অনুষ্ঠিত হয়
