• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

মরহুম খান লুৎফর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকীতে পাবনা জেলা সমিতির আয়োজনে দোয়া মাহফিল

জুলাই 30, 2024

ইতালিতে অভিবাসী আন্দোলনে বাংলাদেশ কমিউনিটির অগ্রপুরুষ, অবিসংবাদিত নেতা ও বাংলাদেশ সমিতি ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি, পাবনা জেলার কৃতি সন্তান মরহুম খান লুৎফর রহমানের ১৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা জেলা সমিতির আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোমের সেন্তসেল্লে বাইতুসসালাম জামে মসজিদে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব ও পাবনা জেলা সমিতির সমন্বয়কারী নজরুল ইসলাম মুকুল।

এছাড়াও পাবনা জেলার সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি মাসুদ করিম, উপদেষ্টা পারভেজ আলী খান, পরিতম সাহা, পাবনা জেলার বিশিষ্ট ব্যক্তিত্ব শাহিন মোল্লা, প্রচার সম্পাদক ইস্তেগফার তৌফিক, উত্তরবঙ্গ সমিতির মোঃ শাহিন, রুহুল আমিন আকাশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সিনিয়র সাধারণ সম্পাদক মনিমুল ইসলাম।

আরো উপস্থিত ছিলেন পাবনা জেলার সোহেল রানা, সন্দীপ সাহা, হুসাইন আলমগীর, মেহেদী হাসান, ইমন পরামানিক, আতিকুর রহমান, মামুন উদ্দিন, জাকির হোসেন, আরিফুর রহমান, কামরুল চৌধুরী, মাসুদ রানা সহ অনেকে।

এ সময় মরহুম খান লুৎফর রহমানের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশীদের জন্য নিবেদিত একজন মানুষ ছিলেন খাঁন লুৎফর রহমান। তার কর্মজীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন প্রবাসীদেরকে এগিয়ে নেয়ার জন্য।

বক্তারা আরো বলেন, বাংলাদেশীদের ব্যবসা-বাণিজ্য, কৃষি ক্ষেত্র সহ বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদান রেখেছেন।পরিশেষে খান লুৎফর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments