• সোম. এপ্রিল ২০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ভাওয়াল ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষনা

এপ্রিল 29, 2019

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়ন পরিষদে ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক উজ্জামান ফকির মিয়ার সভাপতিত্বে সোমবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় ভাওয়াল বাজারে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বাজেট সভায় ইউনিয়নে ১কোটি ৭০ লক্ষ ৯০ হাজার ৪ শত ২১ টাকার বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল্লাহ আল-মামুন। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য অহেদ শেখ, বিল্লাল হোসেন, সুলতান খান, আবুল কালাম আজাদ, আমির মোল্যা, জাহাঙ্গীর হোসেন, আরিফুজ্জামান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রুবিয়া বেগম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments