ইতালিতে ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি গঠন কল্পে, উপজেলা প্রতিনিধিদের সাথে সম্মেলন প্রস্তুতি কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাহবুব আলম প্রধানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শহিদ উল্লাহ আক্তার, সাফিজুল হক শাফিজ, ছগীর আহমেদ হুমায়ুন, নজরুল ইসলাম বাবু। এছাড়াও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সোহেল রানা, রতন শিকদার, কাউসার চৌধুরী, শামসুজ্জামান খোকন, শাহ শওকত, আজাদ ভূঁইয়া ও শামসুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় আহ্বায়ক মাহবুব আলম প্রধান বলেন, সকল ভেদাভেদ ভুলে ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সমিতিকে পূর্ণ গঠন করতে হবে। এই জায়গা থেকেই দিবে আগামীর কমিউনিটির নেতৃত্ব।
ব্রাহ্মণবাড়িয়ার নয়টি উপজেলার শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে রিপন শাহ, মনিরুল হক মিন্টু, মনির ভুঁইয়া, সাঈদ ভূঁইয়া, কবির আহমেদ ভূঁইয়া, নজরুল ইসলাম, মিম শাকিল, সাজ্জাদ আহমেদ চৌধুরী, আকাইদ মোল্লা সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এছাড়াও আলগীর হোসেন প্রধান উপদেষ্টা নবীনগর উপজেলা, মোজাম্মেল হোসেন উপদেষ্টা নবীনগর উপজেলা।
মাহিনুর হাসান সাবেক সভাপতি নবীনগর উপজেলা, রিয়াজ উদ্দিন, সদস্য কসবা উপজেলা, শেখ মামুন আখাঊড়া উপজেলা, সেলাল ভাই, দাউদ মুন্সী সদর উপজেলা, নজরুল ইসলাম সভাপতি বাঞ্চারামপুর উপজেলা, সভায় ব্রাহ্মণবাড়িয়া । উপজেলার প্রতিনিধিগণ, ঐক্যবদ্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি গঠনের সম্মতি জানায় পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
