• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ প্রেস ক্লাব, ইতালির আত্মপ্রকাশ

মে 1, 2020

ইতালিতে সুস্থধারার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব, ইতা‌লি আত্মপ্রকাশ ক‌রে‌ছে। শুক্রবার ১ মে অনলাইনে এক সাধারন সভায় সকলের সম্মতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নুরুল আলম জ‌নি, রোম প্রতি‌নি‌ধি: সম্প্র‌তি বাংলা প্রেস ক্লাব ইতালীর সংখ্যা গ‌রিষ্ঠ সদ‌স্যের অংশ গ্রহ‌নে সক‌লের সম্ম‌তি‌তে মেয়াদ উত্তীর্ণ ক‌মি‌টি ভে‌ঙ্গে দি‌য়ে তিন সদস্য বি‌শিষ্ট আহ্বায়ক ক‌মি‌টি গঠন করা হয়। কিন্তু বিলুপ্ত ক‌মি‌টির কিছু সদস্য অসাংগঠ‌নিক এবং গঠনতন্ত্র লঙ্ঘন ক‌রে কোন আলোচনা ছাড়াই আরেক‌টি ক‌মি‌টি ঘোষনা ক‌রে। যার ফ‌লে সমা‌জে বিশৃঙ্খলা সৃ‌ষ্টি এবং সাংবা‌দিকদের মর্যাদাও ক্ষুন্ন হয়।

এমতাবস্থায় আহ্বায়ক ম‌নিরুজ্জামান ম‌নির, সদস্য স‌চিব কম‌রেড খোন্দকার ও সদস্য শাহীন খ‌লিল কাউসার সহ সুস্থধারার সকল সাংবা‌দিক আলোচনার মাধ্য‌মে সিদ্ধান্ত নেয় যে, সুস্থমনার সাংবা‌দিকতায় “বাংলা‌দেশ প্রেস ক্লাব, ইতা‌লি” না‌মে নতুন আরেক‌টি প্লাটফর্ম থে‌কে সমাজ‌কে এগি‌য়ে নেয়ার জন্য কাজ কর‌বে। দেশীয় কৃ‌ষ্টি সংস্কৃ‌তি তু‌লে ধর‌তে এবং প্রবাসী‌দের কার্যক্রম দে‌শসহ সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দি‌তে ঐক্যবদ্ধ হ‌য়ে কাজ ক‌রে যা‌বে।

এই সংগঠন মূলত ইতালিতে সুস্থ ধারার সাংবাদিকতা ফিরিয়ে আনা এবং দেশে ও প্রবাসে বাংলাদেশিদের সার্বিক সহযোগিতায় কাজ করবে ব‌লে সভা থে‌কে জানা‌নো হয়। পাশাপা‌শি দ্রুত সম‌য়ের ম‌ধ্যে সদস্য সংগ্রহের কার্যক্রম করাও ঘোষনা দেয়া হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments