• শুক্র. মে ১st, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

মার্চ 20, 2024

পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে প্রবাসীদের অধিকার আদায়‌ ও‌‌ প্রবাসী পরিবারের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা সংগঠন‌ বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯মার্চ মঙ্গলবার রাজধানী রোমের স্হানীয় রসই রেষ্টুরেন্ট হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে সংগঠনের সভাপতি অলি উদ্দিন শামীমের সভাপতিত্বে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক।

ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করে প্রবাসীদের নিরাপত্তা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আফজাল আহমেদ।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, নজরুল ইসলাম সি,আই,পি, হাসান ইকবাল, সিনিয়র সহ সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, সহ সভাপতি হাসাদুর রহমান হান্নান, শরিফ উদ্দিন, জুয়েল খান, আতিকুর রহমান রাসেল, আফজাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন মোল্লা, আশরাফুল আলম রিকন, সহ সাংগঠনিক সম্পাদক খাঁন রবিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজ হোসেন, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সদস্য আমিনুল ইসলাম রাসেল, ইউনুস মোল্লা, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি নাপোলি শাখার সভাপতি হাজী কবির মোড়ল, এছাড়াও মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক অমির হোসেন লিটন, মনিরুজ্জামান মনির, বেলাল হোসেন, লাবণ্য চৌধুরী, মোঃ আল আমিন, হুমায়ুন কবির, জায়দুল হক সোহেল, জহুরুল হক রাজু সহ বিভিন্ন সংগঠনের মধ্য ইতালি আওয়ামী লীগ, ইতালি বিএনপি, বৃহত্তর ঢাকা সমিতি, বৃহত্তর চট্টগ্রাম সমিতি, যুব উন্নয়ন ব্যাবসায়ী সমিতি, প্রগতি ব্যাবসায়ী সমিতি‌, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালি, ঢাকা বিভাগ সমিতি, গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি, মানিকগঞ্জ জেলা সমিতি, মহিলা সংস্থা ইতালি, সেন্তসেল্লে ঐক্য পরিষদ, স্বন্দীপ সমিতি ইতালি, রোম বিডি স্পোর্টিং ক্লাব সহ ইতালি প্রবাসী ধর্মপ্রান মুসলিমরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনা নেতৃবৃন্দরা এই সংগঠনের ভূয়সি প্রসংশা করেন তারা বলেন এই সংগঠনের মাধ্যমে সবসময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁডানো, সাধারণ প্রবাসীদের সুখে দুঃখে কাজ করে। পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন ধরনের জটিলতা সমস্যায় বাংলাদেশ সরকারের সাথে সরাসরি সংযুক্ত একটি প্ল্যাটফর্ম। যার ফলে ইতিমধ্যে প্রবাসীদের পাসপোর্ট সমস্যা সহ রোম ঢাকা রোম ফ্লাইট সহ নানা ধরনের সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছে। আগামীতেও এই সংগঠনের সকল কার্যক্রম অব্যাহত রেখে প্রবাসীদের পাশে থেকে কাজ করার আহ্বান জানানো হয়।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments