• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

বরিশাল বিভাগ সমিতি ইতালির প্রতিবাদ

জুলাই 23, 2020

বাংলাদেশ দূতাবাস ইতালির রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার কে কটুক্তি করায় বরিশাল বিভাগ সমিতি ইতালি প্রতিবাদ করেছে।


বরিশাল বিভাগ সমিতির সভাপতি কামরুল আহসান মন্টু লিখিত বক্তব্যে বলেন, সম্মানিত ব্যক্তিকে সম্মান না করা সমাজের জন্য অভিশাপ। রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার একজন সম্মানিত ব্যক্তি এবং বরিশালের গর্ব। কোন তথ্য প্রমাণ ছাড়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাষ্ট্রদূত কে নিয়ে যারা অপপ্রচারে লিপ্ত রয়েছে তারা সমাজের প্রমাণিত শত্রু।
কামরুল আহসান মন্টু আরো বলেন, বর্তমান রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার ইতালি প্রবাসী বাংলাদেশীদের জন্য আশীর্বাদস্বরূপ। কারণ তার আমলেই ইতালি প্রবাসী পেয়েছে স্থায়ী একটি দূতাবাস, যা প্রবাসে এক টুকরো বাংলাদেশ।
পরবর্তীতে যারা দূতাবাস এবং রাষ্ট্রদূত কে নিয়ে অন্যায় ভাবে কুরুচিপূর্ণ বক্তব্য বা মন্তব্য করবেন তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ারি করেন বরিশাল জেলা সমিতির সভাপতি কামরুল আহসান মন্টু।

এ সময় বরিশাল বিভাগ সমিতির উপদেষ্টা লুৎফর রহমান ও সিকদার বাবুল বলেন, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব কিন্তু কোন প্রকার তথ্য-প্রমাণ উপস্থাপন না করে বরিশালের সম্মানিত ব্যক্তি আবদুস সোবহান সিকদার বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার কখনোই কাম্য নয়।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, বরিশাল বিভাগ সমিতির সাবেক প্রচার সম্পাদক রিয়াদ হোসেন, বরিশাল যুব সমিতির সাবেক সাধারণ সম্পাদক সোহেল বকসি, সাবেক প্রচার সম্পাদক হাজী সুইট, বরিশাল যুব সমিতির নেতা ফরিদুজ্জামান, ইউসুফ আলী, মোহাম্মদ সাঈদ সহ বরিশাল বিভাগের অসংখ্য ইতালি প্রবাস।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments