• বৃহস্পতি. এপ্রিল ৩০th, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফিনল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালিত

নভে. 4, 2019

৩রা নভেম্বর জেল হত্যা দিবস পালন উপলক্ষে ফিনল্যাণ্ড আওয়ামী লীগ এর উদ্যোগে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

পলাশ কামালী, হেলসিংকি, ফিনল্যান্ড থেকে: ফিনল্যাণ্ড এর রাজধানী হেলসিংকির ইতাকেসকুসের আবাসিক অডিটোরিয়ামে এই স্মরণ সভার আয়োজন করা হয় । স্মরণ সভায় সভাপতিত্ব করেন ফিনল্যাণ্ড আওয়ামী লীগে এর বিপ্লবী সভাপতি জনাব হুমায়ুন কবির। সভা পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাখাওয়াত হোসেন। স্মরণ সভায় বক্তব্য রাখেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সহ সভাপতি জনাব পলাশ কামালী, তপন বঙ্গবাসী, ইকবাল হোসেন বকুল, আওয়ামী লীগ নেতা রাজু মালেক,প্রবীন আওয়ামী লীগ নেতা ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোস্তফা আজাদ বাপ্পী,আওয়ামী লীগ নেতা টিপু সহ আরও অনেকে ।

স্মরণ সভায় জাতীয় চার নেতার প্রতি গভির শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় ।

সভায় ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ডের নায়ক খুনি মোস্তাক-জিয়া গং দের ঘৃনাভরে ধিক্কার জানিয়ে এই ঘৃন্য হত্যাকান্ডের নেপথ্যের নায়কদেরও মুখ উন্মোচন করার জোর দাবি জানানো হয় ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থীত ছিলেন আওয়ামী লীগ নেতা জিতু ইসলাম, আলী আহম্মদ পিটু,ফিনল্যন্ড আওয়ামী লীগের প্রবাসী কল্যান সম্পাদক জিসান, আওয়ামী লীগ নেত্রী মিসেস বাপ্পী আজাদ , শিরিন আক্তার, নুসরাত হোসেন, আওয়ামী লীগ নেতা স্বপনিল,সোহেল রানা,শরিফ সহ আরও অনেকে ।

সভা শেষে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ফিনল্যান্ড আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments