বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম শুভ জন্মবার্ষিকী কেক কেঁটে উদযাপন করেছে ফিনল্যান্ড আওয়ামী লীগ।
পলাশ কামালী,হেলসিংকি,ফিনল্যান্ড: ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে ২৮শে সেপ্টেম্বর অভিজাত রেঁস্তোরা মিস্টার ডন এ উৎসবমুখর পরিবেশে কেক কেঁটে জননেত্রীর ৭৩তম জন্মবার্ষিকী শুরু হয়।
জননেত্রীর এই জন্মদিনে ফিনল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাখাওয়াত হোসেন , সহ সভাপতি পলাশ কামালী,ইকবাল হোসেন বকুল,তপন বঙ্গবাসী, আওয়ামী লীগ নেতা রাজু মালেক, সাংস্কৃতিব্যাক্তিত্ব প্রবীন আওয়ামী লীগ নেতা মোস্তফা আজাদ বাপ্পী ও জিতু ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ আওয়ামী লীগ নেতা ডক্টর জহিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হোসাইন আহম্মদ টিপু, সোহেল মোহাম্মদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ।
প্রধানমন্ত্রীর জন্ম উৎসবে তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করা হয়। এসময় সবাই স্বতঃস্পুর্তভাবে অংশগ্রহন করেন এবং শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে প্রবাস থেকে সহযোগিতার অঙ্গিকার করেন।
এছাড়াও সাংগঠনিক গঠনতন্ত্র ও রীতিনীতি মেনে সুষ্ঠধারার রাজনৈতিক চর্চ্চার মাধ্যমে সত্যিকার বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন ফিনল্যান্ড আওয়ামী লীগকে গড়ে তুলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের অভিযাত্রায় বিশেষ অবদান রাখার প্রত্যয় ব্যাক্ত করেন ।
পরে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় ।
