• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুর জেলা যুবলীগের হেল্থ ডেস্ক এর ৫০তম কার্যদিবস উপলক্ষে বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সেপ্টে. 2, 2021

বিশেষ প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে ফরিদপুর-০৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি এর আহবানে ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর সার্বিক তত্বাবধানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাসে সংক্রমিত রোগীদেরকে বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি সেবা চলমান রয়েছে।

ফরিদপুর জেলা যুবলীগের হেল্থ ডেস্ক এর ৫০তম কার্যদিবস উপলক্ষে আজ ৩১ আগস্ট মঙ্গলবার বিনামূল্যে সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সুরক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির সার্বিক কর্মপরিকল্পনা বাস্তবায়নে ছিলেন ফরিদপুর জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার।

এ সময় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর মানিক, মাহফুজ আহমেদ হিমেল, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, শরিফুল হাসান প্লাবন সহ অন্যান্য সদস্যবৃন্দ, মোঃ মিজানুর রহমান বিশ্বাস টুটুল সাবেক ছাত্রলীগ নেতা, কোতোয়ালি থানা যুবলীগ ও শহর যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সেচ্ছাসেবক কর্মীদের মধ্যে রয়েছে সাজ্জাদ সৌরভ, নিশাদ খান, সৈয়দ রিফাত, রাফসান, জুয়েল খান, রুহুল আমিন, রিয়াজুল, ফাহাদ প্রমুখ।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments