ষ্টাফ রির্পোটার: ফরিদপুরে ট্রাফিক পুলিশ বক্স এর উদ্বোধন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সুপার মো. জাকির হোসেন খান ফিতা কেটে বক্স এর শুভ উদ্বোধন করেন।
পুরাতন জেলা শহর হলেও এর আগে ট্রাফিক পুলিশিং এর জন্য কোনো স্থায়ী বক্স ছিল না। ট্রাফিক বিভাগের দীর্ঘদিন চেষ্টায় ফরিদপুর শহরের গোয়ালচামট ভাঙ্গা রাস্তার মোড়ে দ্বিতল একটি স্থায়ী বক্স নির্মিত হল।
পুলিশ সুপার মো. জাকির হোসেন খান বলেন, ট্রাফিক পুলিশের সদস্যরা রাত দিন রোদ বৃষ্টি উপেক্ষা করে যান চলাচল স্বভাবিক রেখে নাগরিককে সেবা দান করে যাচ্ছেন। তাদের একটু প্রশান্তির কথা ভেবেই স্থায়ীভাবে ট্রাফিক বক্স নির্মান করা হয়েছে।
ট্রাফিক ইন্সপেক্টর খুরশিদ আলম বলেন, এর ফলে ট্রাফিক সদস্যরা আরো উদ্যোমি হবে। সহজে দাপ্তরিক কাজ সম্পন্ন করার পাশাপাশি নাগরিক সেবা দান আরো উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
