• বৃহস্পতি. এপ্রিল ২৩rd, ২০২৬

সময় নিউজ

অনলাইন বাংলা নিউজ

ফরিদপুরের ৪টি আসনেই আ’লীগকে বিজয়ী করতে ভোটযুদ্ধে নামার আহ্বান যুবলীগের

সেপ্টে. 10, 2021

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের ৪টি আসনেই আওয়ামী লীগকে বিজয়ী করতে আজ থেকে ভোটযুদ্ধে নামার আহ্বান জানিয়েছে জেলা যুবলীগ।

১০ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে চাঁদপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ধোপাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু এ আহ্বান জানান।

যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু বলেন, চাঁদপুর ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপরে কেউ যদি কোনো প্রকার অত্যাচার, নির্যাতন চালাতে চেষ্টা করে তাহলে তা মোকাবেলায় আমাকে সব সময় আপনাদের পাশে পাবেন। আমার শরীরে একবিন্দু রক্ত থাকতে সেইসব অপশক্তিদের কোন ছাড় দেওয়া হবে না।

আমরা শেখ হাসিনার রাজনীতি করি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ নিয়ে থাকতে চাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকব। ফরিদপুরের চারটি আসনে মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন তাকে নির্বাচিত করার জন্য ভোট যুদ্ধ আজ থেকে শুরু হলো।

তিনি আরো বলেন, আজ যারা ত্যাগী বলে দাবী করছেন তাদের উদ্দেশ্যে বলেন শেখ হাসিনার থেকে বড় ত্যাগী কে আছেন? প্রায় ১৩ টি বছর অতিক্রম করেছেন দেশের জনগনের কথা চিন্তা করে, জনগন কিভাবে ভালো থাকবে, কিভাবে দেশকে সোনার বাংলাদেশে পরিণত করবে সে কাজ করতে করতে। এই দেশের জন্যই তিনি তার পুরো পরিবারকে হারিয়েছেন। তার থেকে বড় ত্যাগী কে এই দেশে?

নির্বাচন বিষয়ে বলতে যেয়ে তিনি বলেন, আগামীতে কে নমিনেশন পাবে কে পাবে না তা নির্ধারণ করার যোগ্যতা আমাদের নেই। ফরিদপুর সদরে কে দলীয় নমিনেশন পাবে তা আমদের চিন্তা নয়। নেতৃত্বে কে আসবেন কে আসবেন না তা মাননীয় প্রধানমন্ত্রী জানেন। মনে রাখতে হবে টেবিলে গিয়েও নাম পরিবর্তন হয়ে যায়। সুতরাং এ নিয়ে কোন বিতর্ক যেন না হয় যুবলীগে তা মনে রাখতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি শ্রদ্ধাভরে স্মরন করেন যারা দলের জন্য দেশের জন্য কষ্ট করে শহীদ হয়েছেন। যে মানুষটি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার জন্য শ্রদ্ধাভরে ফরিদপুর চারটি আসনেই নির্বাচনের প্রস্তুতি নিতে হবে।

চাঁদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শামীম তালুকদার, খান মোঃ শাহ সুলতান রাহাত, চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুন্নাহার মহিদ, জেলা যুবলীগের সদস্য তানভীর কামাল সাব্বির, মামুন খন্দকার, আলী আজগর মানিক, মোঃ শওকত হোসেন মুকুল, শরিফুল হাসান প্লাবন, চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মিয়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল প্রমুখ।

এসময় আলোচনা সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী যুবলীগের ও আওয়ামী লীগের অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাঁদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক অপূর্ব চক্রবর্তী সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ কামরুল হাসান।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments