চরভদ্রাসন(ফরিদপুর)প্রতিনিধি: প্রশাসনের সাথে এলাকার মানুষের সহযোগিতা পূর্ন সম্পর্ক না থাকলে উন্নয়ন সম্ভব না। কাজেই আপনারা সবসময় প্রশাসনকে সহযোগিতা করবেন তবে দেখবেন পরিবর্তন আসবে। মঙ্গলবার ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে এ কথা বলেন প্রধান নির্বাাচন কমিশনার কে এম নূরুল হুদা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয়দের দাবীর প্রেক্ষীতে তিনি চরভদ্রাসন-সদরপুরকে আলাদা নির্বাচনী আসন করার আশ্বাস দিয়ে আরো বলেন আমাদের দেশে একেক সময়ের রাজনৈতিক পরিস্থিতির কারেনে একেকটা সিদ্ধান্ত হয়,পরিবেশ ও পারিপার্শিকতার কারনে এ ধরনের হয়ে থাকে। আমি এর পূর্বে চেষ্টা করেছিলাম ৫ আসন নিয়ে কাজ করার, তার ভিতরে আপনাদের আসন একটি। কিন্তু বাস্তবে রুপ দিতে পারিনি। আমি আপ্র্রান চেষ্টা করবো আপনাদের দাবী রক্ষা করার। তবে আগামী ২০২১ সালের পরে হয়তো বাস্তবায়ন সম্ভব হবে।
০১/০৮/১৯৮৩ হতে ০৪/০৭/১৯৮৫ সাল পর্যন্ত চরভদ্রাসনের প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার আগমনের খবর পেয়ে সভা কক্ষে জড়ো হয় স্থানীয় প্রবীনেরা।এ সময় তিনি সকলের সাথে কুশল বিনিময় ও স্মৃতিচারন করেন।
সভাপতির বক্তব্যে পূরবী গোলদার উপস্থিত স্থানীদের উদ্দেশ্যে বলেন প্রশাসন সব সময়ই আপনাদের সাথে আছে। কখনও কোন দূরত্ব ছিলনা এখনও নেই, কখনও থাকবে না। আপনারা সব সময় আমাদের কাছে আসবেন আমরা আপনাদের সহযোগিতা করবো । আমাদের কাজই সহযোগীতা করা, সেবা করা।
এছাড়া বক্তব্য রাখেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: নূরুজ্জামান তালুকদার,অতিরিক্ত জেলা প্রশাসক মোবাশ্বের হাসান(শিক্ষা ও আইসিটি),অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম(সদর সার্কেল),উপজেলা চেয়ারম্যান মো: মোশারফ হোসেন মুসা, ভাইস চেয়ারম্যান মো: মোতালেব হোসেন মোল্যা,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান,গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো: ইয়াকুব আলী,রোকনউদ্দীন স:বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল,ঠিকাদার নজরুল ইসলাম প্রমূখ।
